Friday, 9 October 2015

আমি জানি সেই সব ঝড় হতে গিয়ে 
থমকানো পশ্চিমা হাওয়ার দিন - 
খোলা চুলে লেগে থাকা রুক্ষ অনুভব। 

আমি জানি 
ঠোঁটের ভিতর ফুটিফাটা রক্তের স্বাদ - 
জিভের শুষ্কতা 
বমির উদ্গার-মেশা তিক্ত থুৎকার। 

আমি জানি শ্মশানের পাশে বসে থাকা 
বিলুপ্তবোধ শূণ্যতা - 
হাড়মাস পোড়ার আঘ্রাণ। 

আর জানি ভোরের শিউলিগন্ধ অকালবোধনে শারদীয়া.....

Thursday, 8 October 2015

ধুলোর নাম ভালবাসা
ঝড়ের নাম নিতে না নিতেই
পরাগরেণুর মত ঢেকে দিল গর্ভকোষ
নিষিদ্ধ ফুলটি হাওয়ায় ভেসে আছে দিনভর....